× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গম পাহাড়ের ৬১ চোখে ‘নতুন আলো’ ফেরালো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৭ এএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৫ এএম

খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে রোগীদের ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে রোগীদের ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পার্বত্য খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত এলাকার ৬১ জন ছানি রোগীর চোখে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন আলো ফেরানোর উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। 

খাগড়াছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এসব রোগীর ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

খাগড়াছড়ি সদর সেনাজোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণব জানান, গত ১৪ সেপ্টেম্বর খাগড়াছড়ি থেকে ৮৪ জন ছানি রোগীকে অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়।

প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মধ্যে ৬১ জনের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, বাকি ২৩ জনের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা থাকায় তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।

শারীরিকভাবে উপযুক্ত হলে পরবর্তী সময়ে তাদেরও বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের সুযোগ থাকবে উল্লেখ করে তিনি জানান, মোট ১৫০ জন রোগীকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অস্ত্রোপচারের পর বুধবার রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পরে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৮৪ জন রোগীকে নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়।

চিকিৎসাসেবা পাওয়া রোগী ও স্বজনেরা জানান, দুর্গম এলাকায় বসবাসের কারণে চট্টগ্রামে গিয়ে চোখের চিকিৎসা নেওয়া অনেকের পক্ষেই কঠিন ছিল। সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, যাতায়াত ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে তারা উপকৃত হয়েছেন।

পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা