× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বদলগাছীতে গোসলে নেমে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বদলগাছী (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৫ এএম

নিহত শিশু মুহিন হোসেন। ছবি: সংগৃহীত

নিহত শিশু মুহিন হোসেন। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামের বাড়ির পাশের পুকুরে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় মুহিন। সে ওই গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় কয়েকজন জানান, পুকুরে নামার পর দীর্ঘ সময় মুহিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা ও চাচি পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা