× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছর পর সওজের জমি থেকে ৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৩ পিএম

পিরোজপুরের কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে অভিযান চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে অভিযান চালানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে সড়কের ওপর থাকা টিনশেড ভবনসহ পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। 

বুধবার দুপুরে কাউখালী কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে এ অভিযান চালানো হয়।

পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস ও পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিনের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। 

সওজ সূত্রে জানা গেছে, জেলার কাউখালী কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে সওজের জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা থাকায় সেতুটির নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এ বিষয়ে সওজের পক্ষ থেকে গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও জনস্বার্থে গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

রেভিনিউ ডেপুটি কালেক্টর রুবাইয়াত ফেরদৌস বলেন, জনস্বার্থে এবং আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। 

স্থানীয় বাসিন্দা সায়েম উদ্দিন বলেন, পুরনো স্থাপনাটি অপসারণের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন সেতুটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাবে। পাশাপাশি এলাকার যানজটও কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা