× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জেলায় দুই লাশ উদ্ধার

‎প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে এক চালক এবং রাজশাহীর চারঘাটে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহীর চারঘাট পৌরসভার নাওদাড়া চারা বটতলা এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতনামা (মানসিক ভারসাম্যহীন ভবঘুরে) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় শিক্ষার্থীরা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজিচালকের মরদেহ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে তুহিন মিয়া (২৩) নামের এক সিএনজি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে। গত ১৪ সেপ্টেম্বর সিএনজি নিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সিএনজি অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। একদিনে দেশের বিভিন্ন প্রান্তে এমন মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা