× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিসাইল আতঙ্কে নরসিংদীর সৌরভের মৃত্যু

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৯ পিএম

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে সৌরভ ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে সৌরভ ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার  ভোরে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় আঘাত পেয়ে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন। প্রাণ হারানো ওই ব্যক্তি নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে।

খবর পেয়ে সৌদি আরবের জেদ্দার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় সেখানকার পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে থাকা সৌরবের সহকর্মী স্বজনদের মুঠোফোনে ওইদিন বিকেলে তার মৃত্যুর খবর জানান। সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান।
বুধবার সকালে নিহতের গ্রামের বাড়ি মুছাপুরে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। খবর পেয়ে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। সৌরভের আকস্মিক মৃত্যুতে মুছাপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বাবা আমির ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে সৌদি আরবে সৌরভের সঙ্গে থাকা এক ব্যক্তি ফোন করে তার মৃত্যুর কথা জানান। এখন আমার ছেলের মুখটা দেখে নিজ হাতে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, ‘দ্রুত আমার ছেলেরে দেশে আইনা দেন’।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এ ঘটনার বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা