× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়া প্রেস ক্লাবের তিন সদস্য বহিষ্কার

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৮ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০১ পিএম

 বহিষ্কাকৃত তিন সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বহিষ্কাকৃত তিন সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

তাদের শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, ক্লাবের মর্যাদা ক্ষুণ্ন করে অসৎ উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অপরাধে তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা ক্লাবের উন্নয়নমূলক কাজে  দীর্ঘদিন যাবত বাধার সৃষ্টি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতার পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানাবিধ ষড়যন্ত্র করে আসছেন। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বহিষ্কৃত তিন সদস্যের নেতৃত্বে কাঁঠালিয়া প্রেস ক্লাব নামে পৃথক একটি সংগঠন গঠন করেন।

বহিষ্কৃতরা হলেন- দৈনিক ইত্তেফাকের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঁঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঁঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।

মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯টায় কাঁঠালিয়া প্রেস ক্লাবের এক জরুরি সভায় তাদের বহিষ্কারে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্লাবের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে জরুরি সভায় আলোচনা শেষে ওই তিন সদস্যের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা