× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাইলাক্স জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে পড়ে  এক ড্রাইভার  নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ খাদে পড়ে এক ড্রাইভার নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জের মুকসুদপুরে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ড্রাইভার মো. জাহিদ হাসান (৩৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বিশ্বম্ভরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার মো. জাহিদ হাসান মেহেরপুর জেলার সদর উপজেলার রুঘুনাথপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত জানিয়েছেন, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন ড্রাইভার জাহিদ হাসান।পথিমধ্যে জিপটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-৬৭৯৫) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ  হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ড্রাইভার জাহিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা