কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩১ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩২ পিএম
কালীগঞ্জ থানায় সাংবাদিকদের সঙ্গে ওসি জুলফিকার আলীর মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ থানার নতুন ওসি জুলফিকার আলী স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালীগঞ্জ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ওসি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অনলাইন জুয়া, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের কার্যক্রম তুলে ধরেন।
ওসি জুলফিকার আলী বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অনলাইন জুয়া, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। সাংবাদিকরা তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ নিয়ন্ত্রণ এবং উপজেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাজ আরও কার্যকর হবে। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সচেষ্ট থাকবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু ও এসআই নাজমুল হোসেন।
সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক হাবিব ওসমান, কলামিস্ট এম এ কাদের, মোহনা টিভির সোহেল আহম্মদ, এশিয়া বাণীর শাহাজান আলী সাজু, জি টিভির ওলিয়ার রহমান, আজকালের খবরের আরিফ মোল্লা, গ্রীন টিভির আশিকুর রহমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, নিউজ ৫২-এর ফিরোজ আহম্মেদ, জনকণ্ঠের মাসুদ রানা, ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, ভোরের দর্পণের মমিনুর রহমান মন্টু ও কালের কণ্ঠের নয়ন খন্দকার প্রমুখ।