× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সম্পত্তির লোভে’ ভোটার তালিকায় মাকে দেখালেন মৃত

মধুখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫২ পিএম

ফরিদপুরের মধুখালী নির্বাচন অফিসের কার্যালয়। ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী নির্বাচন অফিসের কার্যালয়। ছবি: সংগৃহীত

সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টায় জীবিত মাকে ভোটার তালিকায় মৃত দেখানোর অভিযোগ উঠেছে তার দুই সৎ ছেলের বিরুদ্ধে।

ফরিদপুরের মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অজিত কুমার সরকারের স্ত্রী মায়া রানীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় ভোটার তালিকার তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করা স্কুলশিক্ষিকা নাসিমা বেগমের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

মায়া রানী বিষয়টি জানতে পেরে মধুখালী নির্বাচন অফিসে অভিযোগ করেন।

তার দাবি, কম্পিউটারের দোকানে গিয়ে জানতে পারেন, তার ভোটার আইডি কার্ডে নামের আগে ‘মৃত’ লেখা হয়েছে। পাশাপাশি তার শেষ সম্বল বসতভিটা সৎ ছেলেরা কৌশলে বিক্রি করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

মায়া রানী সাংবাদিকদের জানান, সৎ ছেলেদের পরামর্শে তিনি চোখের চিকিৎসার জন্য সৎ মেয়ের বাড়িতে প্রায় দুই মাস অবস্থান করেন। এ সুযোগে ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় মধুখালী রইসুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা বেগম তাকে মৃত হিসেবে দেখান বলে অভিযোগ তার। পরে মধুখালী নির্বাচন অফিসে মৌখিক অভিযোগ করলে নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল বিষয়টি সমাধান করে দেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, তথ্য সংগ্রহকারী নাসিমা বেগম নিজে সঠিকভাবে তথ্য সংগ্রহ না করে তার স্বামীকে দিয়ে কাজ করিয়েছেন।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে নাসিমা বেগম বলেন, অল্প কিছু তথ্য তার স্বামী সংগ্রহ করেছেন, বেশিরভাগ তথ্য তারা দুজন একসঙ্গে সংগ্রহ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ আদিল জানান, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মায়া রানীর ছোট ছেলে রজনীকান্ত বলেন, এই চক্রান্তের সঙ্গে তিনি সম্পৃক্ত নন, তবে তার অংশের সম্পত্তি তিনি বিক্রি করে দিয়েছেন। বড় ছেলে অমিতাভের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা