× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের সাত দিন পর শিশু কলির টুকরো টুকরো করা মরদেহ উদ্ধার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম

নিহত শিশু কামরুন্নাহার কলি ও তার বস্তাবন্দি মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শিশু কামরুন্নাহার কলি ও তার বস্তাবন্দি মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনায় নিখোঁজের সাত দিন পর দশ বছরের শিশু কামরুন্নাহার কলির টুকরো টুকরো বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ডোবায় বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। 

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাসহ আশপাশের এলাকার বহু মানুষ ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কামরুন্নাহার কলি ওই গ্রামের কামাল প্রামাণিকের (৪০) মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশে যায় সে। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে তার বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর বিভিন্ন মাধ্যমে কলির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। এরপর মঙ্গলবার পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তার স্বজন ও সহপাঠীরা।

এর একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে টুকরো টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলে রাখা হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, কলি নিখোঁজ হওয়ার পর তারা পুলিশকে বেশ কিছু তথ্য ও সম্ভাব্য ক্লু দিয়েছিলেন। তবে সেগুলো নিয়ে যথাযথভাবে তদন্ত করা হয়নি। 

তাদের ধারণা, স্থানীয় কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে কামাল প্রামাণিকের সঙ্গে এলাকার কারও পূর্ববিরোধ ছিল না বলেও জানান তারা।

শিশুটির বাবা কামাল প্রামাণিক বলেন, “বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আমার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকেই আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। কিন্তু আমার মেয়েকে কারা হত্যা করেছে, কারা আমাদের এত বড় সর্বনাশ করল- তা জানতে চাই “

হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত- এসব বিষয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা