× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসপি অফিসেই জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ এএম

ঠাকুরগাঁও থানা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও থানা। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আদালতের মাধ্যমে মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ সময় আরও দুই পুলিশ সদস্য পালিয়ে যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হলপাড়ায় পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের মূল ভবনের উত্তর পাশে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে কয়েকজন পুলিশ সদস্য জুয়া খেলছেন- এমন খবর পেয়ে গভীর রাতে অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ধাওয়া দিয়ে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন এসপি কার্যালয়ের কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং ঠাকুরগাঁও শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এএসআই মো. আতাউর রহমান (৪০) এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান।

জুয়ার আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম ও একাধিক স্মার্টফোন জব্দ করা হয়। ঘটনাস্থলের পাশ থেকে চারটি মোটরসাইকেলও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখন হোসেন বাদী হয়ে মঙ্গলবার মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার পাল।

তিনি বলেন, “আইনের সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ বা অন্য যে কারও ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধে জড়িত গ্রেপ্তার চার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা