× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে পেঁয়াজক্ষেতে নিয়ে নারীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৩ এএম

অভিযুক্ত আনিছুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত আনিছুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার স্বরূপপুর এলাকা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনিছুর রহমান উপজেলার গোকুলনগর গ্রামের মৃত সোনাই মণ্ডলের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার করিঞ্চা গ্রামের খামার এলাকায় একটি পেঁয়াজখেতের পাশে কুঁড়েঘরে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই স্বপন কর্মকার বাদী হয়ে বুধবার মহেশপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাদ রহমান জানান, গ্রেপ্তার যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা