× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ বছরে বলীপাড়া বাজারে ৩ বার আগুন, এবার দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ এএম

থানচির বলীপাড়া বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

থানচির বলীপাড়া বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে।

এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। গত পাঁচ বছরে বাজারটিতে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাজারের পাহারাদার ভোরে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ১৩টি দোকান ও সেগুলোর মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বলীপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি নীহার বিন্দু চাকমা বলেন, ভোর সাড়ে ৩টার দিকে পারভীন নামে এক নারীর চায়ের দোকান থেকে স্থানীয়রা প্রথম আগুন দেখতে পান। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, “আমার দুটি দোকানে কম্পিউটার, ফটোকপি মেশিন, জেনারেটরসহ বিভিন্ন মালামাল ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে।”

তিনি দাবি করেন, “শুধু আমার দুই দোকানেই প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ১৩টি দোকানে অন্তত দেড় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি।”

নীহার বিন্দু চাকমা আরও বলেন, “১৩টি দোকানের কোনো ব্যবসায়ীই রাতে দোকানে থাকেন না। সবাই দিনের বেলায় ব্যবসা শেষে নিজ নিজ গ্রামের বাড়িতে চলে যান। তাই রাতে দোকানে কেউ না থাকায় কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে প্রশ্ন রয়েছে।”

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমাও দাবি, আগুনে ১৩টি দোকান ও মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এর আগে ২০২৩ সালের ২৩ ও ২৫ মার্চ পরপর দুইবার আগুনে বাজারের ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে যায়।

বারবার অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা ও বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা