× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ কেজি ডান্ডাবেড়িতে ১৫ বছর, মুক্তির অপেক্ষায় মিতু

শেখ জহুরুল হক, তালা (সাতক্ষীরা)

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৬ এএম

প্রায় ১৫ বছর ধরে পায়ে ডান্ডাবেড়ি নিয়ে জীবনযাপন করছেন মিতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ১৫ বছর ধরে পায়ে ডান্ডাবেড়ি নিয়ে জীবনযাপন করছেন মিতু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘সখী তোমারে করি মানা, আমার পায়ে বেড়ি দিওনা’- জনপ্রিয় একটি আধ্যাত্মিক গানের কলি। বাস্তবে এমনই এক নির্মম জীবন কাটাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার ২৪ বছর বয়সী তরুণী মিতু।

প্রায় ১৫ বছর ধরে পায়ে ডান্ডাবেড়ি নিয়ে জীবনযাপন করছেন তিনি।

মিতুর হৃদয়বিদারক জীবনচিত্র সামনে আসায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। 

চিকিৎসকদের মতে, যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মোড়ল পাড়ায় গিয়ে দেখা যায়, মিতুর পায়ে ভারী শিকল ও ডান্ডাবেড়ি বাঁধা। ওজন আনুমানিক ১০ কেজি। 

দীর্ঘদিন ধরে এভাবেই বন্দিজীবন কাটছে তার। সাধারণত কারাগারে উচ্ছৃঙ্খল আসামিদের পায়ে এ ধরনের ডান্ডাবেড়ি পরানো হয়।

ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন মিতু। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরিবার তাকে বেড়ি দিয়ে বেঁধে রাখে। সময়ের সঙ্গে সেই ব্যবস্থা স্থায়ী রূপ নেয়।

মিতুর মা হাসিনা বেগম জানান, “মেয়েটি প্রায়ই এদিক-সেদিক চলে যায়, তাই বাধ্য হয়ে তাকে শিকলে বেঁধে রাখতে হয়েছে। অভাবের কারণে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। তবে ভালো চিকিৎসা পেলে সে সুস্থ হতে পারে বলে আশা করি।”

মিতুর বাবা আবুল মোড়ল প্রায় আট বছর আগে মারা গেছেন। বর্তমানে মা-ই তার দেখাশোনা করছেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় বোন বিবাহিত। ছোট ভাই ঢাকায় একটি বেকারিতে মাসে ৮ হাজার টাকা বেতনে চাকরি করেন।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান নয়ন বলেন, “সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে মিতুর সুস্থ হওয়ার রয়েছে সম্ভাবনা।”

তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “বিষয়টি আমরা জেনেছি। সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, দ্রুত উদ্যোগ নিলে মিতুকে বন্দিজীবন থেকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। এটি সম্পূর্ণ অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা