× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে মানবপাচারচক্রের কবল থেকে নারী-পুরুষসহ ১৫ জন উদ্ধার

কক্সবাজার ও টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪০ এএম

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী-পুরুষসহ ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী-পুরুষকে একটি স্থানে জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে কক্সবাজারের চকরিয়া ও নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন।

পুলিশের তথ্যমতে, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচারের চেষ্টা চালিয়ে আসছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা