× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট—যেকোনো দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা বর্তমান সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন।

এদিন চরাঞ্চলের নওশারা সুলতানপুর এলাকার ২১৪টি এবং দিয়ার শংকরপুর এলাকার ১৮৬টি পরিবারসহ মোট ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সহায়তা হিসেবে পরিবারপ্রতি ৩০ কেজি করে চাল ছাড়াও ডাল, ভোজ্যতেল, চিনি, চিড়া-মুড়ি, ওষুধ ও নগদ অর্থ দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার অসহায় মানুষের পাশে আছে। আমাদের চেষ্টা থাকে, দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষের যে কোন অসুবিধা থেকে উত্তরণ ঘটানো, তাদের দু:খ-দুর্দশা লাঘব করা। অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করবে সরকার। এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না।”

বিগত সরকারের সমালোচনা করে ফারজানা শারমীন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। তবে বর্তমান সরকার চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চায়।

চরে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, চরে কোনো অপশক্তিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলতে দেওয়া হবে না। চরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি অপার সম্ভাবনাময় এই চরের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতেও পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা