প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৫ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তৃতীয় লিঙ্গের ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: বিজিবির সৌজন্যে
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তৃতীয় লিঙ্গের ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
এদিন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে বাঘাডাঙ্গা গ্রামের বাজারপাড়া এলাকার একটি মেহগনিবাগানে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তৃতীয় লিঙ্গের ওই ছয়জনকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।