প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:২২ পিএম
বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনের (দুলু)।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা যুবদলের আওতাধীন বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেনের (দুলু) ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে তার পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
গত রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে মো. দেলোয়ার হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে দেলোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে তিনি পুনরায় বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করবেন।
যুবদলের দপ্তর সম্পাদক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নিজ পদে পুনর্বহালের বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।