× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে নির্বাচন কর্মকর্তার ঘুষ বাণিজ্যর ভিডিও ভাইরাল!

মেহেদী হাসান রনি, গোয়ালন্দ (রাজবাড়ী)

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২২ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৪ পিএম

 গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা  খবিরুল আলমের ঘুষ বানিজ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেজবুকে ভাইরাল হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তার ঘুষ নেওয়ার একটি গোপন ভিডিও ফেজবুকে ছড়িয়ে পড়লে, পরে তা ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, নির্বাচন কর্মকর্তা তার চেয়ারে বসে একজন প্রবাসীর নতুন ভোটার আইডি করে দেওয়ার কথা বলে ঘুষের টাকা গ্রহন করছেন। মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও সমালোচনা ঝড় ওঠে।

‎ভুক্তভোগী রাসেল মোল্লা জানান, আমি বাহরাইন প্রবাসী। ছুটিতে বাড়িতে এসেছি। আগে আমার কোনো ভোটার আইডি ছিল না। আমি ২০১৩ সালে জন্ম নিবন্ধন দিয়ে পার্সপোর্ট বানিয়ে বিদেশ গিয়েছি। ঘটনার দিন আমি নতুন ভোটার আইডি কার্ড করার জন্য উপজেলা নির্বাচন অফিসে গেলে, নির্বাচন কর্মকর্তা খবিরুল আলম আমার কাছে ৫০০০ টাকা ঘুষ দাবী করেন। আমি ওনাকে বহু কাকুতি মিনতি করে ২০০০ টাকা দেই। 

‎‎রাসেল মোল্লা আরও বলেন, আমি ব্রেন টিউমারে অসুস্থ ছিলাম। একথা নির্বাচন কর্মকর্তাকে বলার পরেও, ওনি নানা অজুহাতে আমাকে তিন-চার দিন ঘুরিয়েছেন। পরে টাকা দিতে রাজি হলে ওনি আমার ভোটার আইডি করে দেন।

‎এ সময় তিনি অভিযোগ করে বলেন, শুধু আমি নই। কোনো ব্যক্তিই নির্বাচন অফিসে টাকা ছাড়া কোনো সেবা পায় না। এই অফিসের প্রত্যেকটা লোক টাকা খায়। টাকা না দিলে অশোভন আচরণ করে। আমি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে এই অসৎ দুর্নীতিবাজ নির্বাচন কর্মকর্তার শাস্তি দাবী করছি।‎ এদিকে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নির্বাচন অফিসের বছরের পর বছর ধরে চলা কর্মকর্তার নানাবিধ অনিয়ম, অপকর্ম ও ঘুষ বাণিজ্য নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগীরা নির্বাচন কর্মকর্তা বিচার দাবী করেন। কেউ বলছেন, নির্বাচন অফিসে টাকা ছাড়া কোনো সেবা মেলে না। টাকা না দিলে নানা তাল-বাহানায় প্রয়োজনীয় কাগজপত্রের তুলনায় অপ্রয়োজনীয় কাগজপত্রের লম্বা একটা তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়। তালিকা এমন যা বেশির ভাগ সেবা প্রত্যাশির পক্ষে ম্যানেজ করা দুরুহ। এ নিয়ে মাসের পর মাস ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মেলে না। অথচ দালাল ধরে টাকা দিলেই সেবা মিলে যায়। যে কোনো বড় সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায়। তখন আর কাগজপত্রের প্রয়োজন হয় না।

‎কেউ কেউ বলছেন, নির্বাচন কর্মকর্তার জোকসাজশে দালাল চক্রের মাধ্যমে এই ঘুষ বাণিজ্য চলছে। এই চক্রের বেশির ভাগ সদস্য স্থানীয় কম্পিউটার দোকানদার। এদের  হাতে টাকা দিলেই তা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় নির্বাচন কর্মকর্তার কাছে। ফলে নতুন ভোটার আইডি করে দেওয়া, আইডি কার্ডে নামের ভুল বানান সংশোধন করা, পিতা ও মাতার নাম সংশোধনসহ যাবতীয় কাজ খুব সহজেই হয়ে যায়। এই কর্মকর্তা একেকটি কাজে কমপক্ষে ৫০০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানান তিনি ।

‎‎নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আমি জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়ে ভোটার আইডি করেছি। এই অফিসের কেউ টাকা ছাড়া কোনো কাজ করে না। তিনি আরও  বলেন, আপনি টাকা দিলেই কাজ হবে। আপনি  টাকা  না দিলে আপনাকে আইনের মারপ্যাঁচে ফেলে মাসের পর মাস ঘুরাবে।

‎এবিষয়ে নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে তদন্ত চলছে। আমি কোনো মন্তব্য করতে পারব না। 

‎এদিকে, নির্বাচন কর্মকর্তা খবিরুল আলমের ঘুষ বাণিজ্যের ভিডিও ভাইরাল হওয়ার পরও, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তিনি এখনও বহাল তবিয়তে নিজ কর্মস্থলে রয়েছেন।

‎‎এনিয়ে গোয়ালন্দ উপজেলা ইউএনও সাইফুল হুদা বলেন, আমি নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানিয়েছি, খবিরুল আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা