× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সাতক্ষীরার শ্যামনগরে বাসের ধাক্কায় শুভঙ্কর মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শ্যামনগর উপজেলার বংশীপুর বাজার এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর মন্ডল খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরপুর এলাকার দুর্গা পদ মন্ডলের ছেলে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুযোগ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শুভঙ্কর মোটরসাইকেলযোগে বংশীপুর বাজার এলাকা অতিক্রম করছিলেন। এ সময় একটি বাস তার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

শ্যামনগর থানার এসআই জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা