× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে তরিক্বত কনফারেন্সে বিপুল মুসল্লির সমাগম

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৯ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৩ পিএম

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক।

চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত তরিক্বত কনফারেন্সে বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন, হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী, প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর ও অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে ঐতিহাসিক তরিক্বত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে আয়োজিত এ সম্মেলনে বিপুলসংখ্যক মুসল্লি ও তরিক্বত অনুসারী অংশ নেন।

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, প্রিয় রাসূল (দ.)-এর ভালোবাসা, অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানুষের ঈমান ও আমলকে সুদৃঢ় করার শিক্ষা রয়েছে তরিক্বতের অনুশীলনে। তাওয়াজ্জুহর মাধ্যমে মানুষকে রূহানিভাবে জাগ্রত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, তরিক্বতের অনুশীলনে দরূদ শরিফ, ফয়েজে কুরআন, মোরাকাবা ও জিকিরে জলি-সহ বিভিন্ন আমলের মাধ্যমে রাসূল (দ.)-এর ভালোবাসা ও সুন্নাতের চর্চা করা হয়। একই সঙ্গে উদারতা, মহানুভবতা, বিনয় ও কোমলতার মাধ্যমে জীবনযাপনের শিক্ষাও রয়েছে।

বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীন ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং দারুন নাজাত ছিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আ খ ম আবু বকর ছিদ্দিক, গুলশান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও গাজীপুর শামশাবাদ দরবার শরীফের পীর ছাহেব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের যুগ্ম মহাসচিব ও মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মোহাম্মদ এজাহারুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্য দেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ বদিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল ও মাওলানা মুহাম্মদ কারিমুল মওলা। পরে মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা