× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৩ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমনকে ঘিরে সিলেট নগরে বিরাজ করছে উৎসবের আমেজ। তাঁর এক দিনের সফর সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে তাঁকে দেওয়া হবে নাগরিক সংবর্ধনা।

সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার, কিন ব্রিজ ও সার্কিট হাউস এলাকায় নতুন করে রং করা হয়েছে। বিভিন্ন স্থানে গাছ লাগানোর পাশাপাশি সিটি করপোরেশন ও মাজার এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। নগর ভবনের সংবর্ধনাস্থলে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণও প্রায় শেষ।

নিরাপত্তায় এসএমপির প্রায় এক হাজার সদস্য এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি র‍্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্বে থাকবেন।

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নাগরিক সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা