× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৯ পিএম

অভিযুক্ত জাহিদ মুন্সি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অভিযুক্ত জাহিদ মুন্সি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত জাহিদ মুন্সি (২৬) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকার জাকির মিস্ত্রির ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন-চার মাস আগে কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তার সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাহিদ বিয়ের কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। তিনি রাজি না হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার মুখমণ্ডল বিভিন্ন অশ্লীল ছবির সঙ্গে যুক্ত করে ভয় দেখান জাহিদ। ফেসবুকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।

গত বৃহস্পতিবার দুপুরে কলেজে যাওয়ার পথে জাহিদ ওই শিক্ষার্থীকে গাজীপুর মহানগরীর পূবাইল (মিরের বাজার) এলাকার একটি গেস্ট হাউসে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। একই দিন বিকালে তাকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরনের কাপড় খুলে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয় বলে এজাহারে বলা হয়েছে। 

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা