× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা, মশা নিধনের স্প্রে ও লিফলেট বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা, লিফলেট বিতরণ, মশার প্রজননস্থল ধ্বংস ও মশা নিধনের ওষুধ স্প্রে করা হয়েছে। সোমবার দুপুরে এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা মফিকুল ইসলাম খাঁন, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আরও অনেকে। 

সভায় বক্তারা বলেন, ‘ডেঙ্গু থেকে বাঁচতে হলে’ মশার প্রজননস্থল ধ্বংস করা, মশা নিধনের ওষুধ স্প্রে করা, ঘুমানোর আগে মশারি টানিয়ে কিংবা কয়েল ব্যবহার করা, হাত-পা ঢেকে থাকে এমন জামা পরিধান করতে হবে। আর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গেলে দ্রুত চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দেন বক্তারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা