× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন জেলায় বিরোধ ও পারিবারিক কলহে ৩ জনকে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৫ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নেত্রকোণোর মোহনগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে, মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যাসহ ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

হাওরাঞ্চল: নেত্রকোণার মোহনগঞ্জে গরুর গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তোতা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া ওই গ্রামের মৃত আশজ্জামানের ছেলে। অভিযুক্ত রবি মিয়া (৪২) একই গ্রামের মৃত আদত আলীর ছেলে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন। 

গত রবিবার রাতে উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

নিহতের পরিবারের অভিযোগ, রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সুমিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে তার স্বামী পালিয়ে যান।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

গফরগাঁও: ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরই নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার ও সোহরাবসহ কয়েকজনের সঙ্গে নিহত মোজাম্মেলের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এর জেরে মোজাম্মেলকে তার নিজ বসতঘরে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা