× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপক্ষের মিছিলে যাওয়ায় পোশাক শ্রমিককে মরধর

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:২০ পিএম

সাভারের আশুলিয়ায় ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে অংশ নেওয়ায় এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে অংশ নেওয়ায় এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাভারের আশুলিয়ায় ইউপি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে অংশ নেওয়ায় এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে।

গত রবিবার রাত ১০টার দিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইল মধ্যপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত শাজাহান ভাদাইল গ্রামের কফিল উদ্দিন কফুর ছেলে। তিনি ডিইপিজেড এলাকার এক্সপিরেয়েন্স ক্লোথিং কোম্পানি লিমিটেড নামক একটি পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাজাহান রাতে এলাকার একটি দোকানে বসে হালিম খাচ্ছিলেন। এ সময় শরীফ, আরিফ, হিরন ও কুরবান আলীসহ আরও কয়েকজন তাকে দোকান থেকে তুলে নিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ বলেন, শাজাহান অফিস শেষ করে প্রায়ই ধামসোনা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী অফিসে বসতেন। ছুটির দিনে মিছিলে যেতেন। এই জেরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার স্বজন ও সমর্থকরা শাজাহানকে তুলে নিয়ে মারধর করেছে। 

চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন বলেন, শাজাহান ভালোবেসে আমার মিছিলে গিয়েছিল।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রার্থী আব্দুল গফুর মিয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে অভিযুক্ত সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা শরীফের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি। এলাকায় আসাদুল নামের এক ব্যক্তির মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয়দের সঙ্গে ঝামেলা হয়। সেখানে শাজাহানের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, অভিযোগের সত্যতার ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা