× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম

মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্বরত গ্রামপুলিশদের কাজের গতি ফেরাতে এবং মাঠে যাতায়াত সহজ করতে সরকারিভাবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্বরত গ্রামপুলিশদের কাজের গতি ফেরাতে এবং মাঠে যাতায়াত সহজ করতে সরকারিভাবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদগুলোতে দায়িত্বরত গ্রামপুলিশদের কাজের গতি ফেরাতে এবং মাঠে যাতায়াত সহজ করতে সরকারিভাবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত ২০ গ্রামপুলিশের হাতে আনুষ্ঠানিভাবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামপুলিশ ও দফাদাররা একদম তৃণমূল পর্যায় থেকে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেন। এই বাইসাইকেলগুলো গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তাদের সরকারি দায়িত্ব পালন বহুগুণ সহজ করবে। পাশাপাশি বাইসাইকেল পাওয়ার ফলে গ্রামের সাধারণ মানুষের কাছে সরকারি নানা বার্তা পৌঁছে দেওয়া, তথ্য সংগ্রহ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা আরও দ্রুত ও কার্যকর হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা