× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে ‘গণশুনানি’

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২ পিএম

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে গণশুনানি হয়েছে। ‎সোমবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে এ গণশুনানির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ (এমকেপি)। এতে সহযোগিতা করে দাতা সংস্থা নেটজ- বাংলাদেশ।

‎গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর। জুরি প্যানেলে ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা শামসুদ্দিন ও আইনজীবী মনিকা মল্লিক।

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমুজ্জামান এবং হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম।

‎গণশুনানিতে নির্যাতনের শিকার কয়েকজন নারী তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর জুরি প্যানেলের সদস্য ও অতিথিরা নির্যাতনের শিকার নারীদের করণীয় এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে মতামত দেন।

‎বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিরোধমূলক উদ্যোগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, দ্রুত প্রতিকার, আইনগত সহায়তা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায়বিচার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা