× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজশিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭ পিএম

কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকার বেলি ফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কলেজশিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ৪০ থেকে ৫০ জন যুবকের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকার বেলি ফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কলেজশিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ৪০ থেকে ৫০ জন যুবকের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকায় এনাম হাসান আলভী (২১) নামের এক কলেজশিক্ষার্থীকে আটকের পর অন্যত্র নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ৪০ থেকে ৫০ জন যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাত ৮টার দিকে জেলা শহরের রথখোলা এলাকার বেলি ফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। আহত এনাম হাসান আলভী জেলা শহরের খরমপট্টি এলাকার মৃত এনামুল হকের ছেলে। তিনি ওয়ালীনেওয়াজ খান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অপরদিকে অভিযুক্ত সোহেল খান (২৫) জেলা শহরের আখড়া বাজার এলাকার নয়ন টেইলার্সের গলির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোহেল খানকে প্রায়ই শহরের বিভিন্ন এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে দলবদ্ধভাবে চলাফেরা করতে দেখা যায়। তার বিরুদ্ধে চাকু নিয়ে ঘোরাফেরা ও পথচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে স্থানীয়দের একটি অংশ তাকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে চিহ্নিত করে থাকেন।

আলভীর মা আফরোজা বেগম বেলি বলেন, ‘আমার ছেলেকে কেন এভাবে মারধর করা হয়েছে, আমরা জানি না। তাকে ধরে নিয়ে গিয়ে অমানবিকভাবে মারধর করা হয়েছে। এখনও সে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ভুক্তভোগী এনাম হাসান আলভী বলেন, ‘রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর ৪০ থেকে ৫০ জন ছেলে আমাকে ও আমার বন্ধুকে আটক করে মারধর করে। পরে আমাকে অটোরিকশায় তুলে একটি বাগানে নিয়ে লাঠি ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমি হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সোহেল খান। তিনি বলেন, আলভীর সঙ্গে তার আগে সুসম্পর্ক ছিল এবং তিনি আলভীকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। সম্প্রতি আলভী তাকে বিনা কারণে অকথ্য ভাষায় গালাগাল করেন। বিষয়টি জানতে তার সঙ্গে কথা বলতে গেলে আলভী তার ওপর হামলা চালান বলে দাবি করেন সোহেল।

সোহেল খান আরও বলেন, তিনি আলভীকে মারধর বা হুমকি দেননি। ঘটনাটিকে কেন্দ্র করে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে হুমকি বা মারধরের কোনো প্রমাণ কেউ দেখাতে পারলে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলেও দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনাম হাসান আলভীকে নৃশংসভাবে হত্যার চেষ্টার ঘটনায় আলভীর মা আফরোজা বেগম বেলি বাদী হয়ে  কিশোর গ্যাং নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় দায়ের করেন। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া মামলার হওয়ার সত্যতা স্বীকার করে বলেন,  আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা