× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি:  প্রতিদিনের  বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে সোমবার বিকেল ৩টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে একইদিন বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

আব্দুর রইচ সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা শাখার সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তার স্ত্রী এলিনা জাহিন পুতুল জানান, সোমবার বিকেল ৩টার দিকে আগৈলঝাড়া থানার ওসি তাদের বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যান। পরে কোনো মামলা ছাড়াই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, তার স্বামী দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলেও দাবি করেন তিনি। এরপরও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তার অসুস্থ স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা