ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫ পিএম
ফেনী সদর ও দাগনভূঞা থানায় দায়ের করা পৃথক তিনটি ধর্ষণ মামলার এজাহারনামীয় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। ছবি :প্রতিদিনের বাংলাদেশ
ফেনী সদর ও দাগনভূঞা থানায় দায়ের করা পৃথক তিনটি ধর্ষণ মামলার এজাহারনামীয় তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
রোববার ফেনী সদর ও রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়
র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলোÑ দাগনভূঞা
থানার পর্নোগ্রাফি ও ধর্ষণ মামলার প্রধান আসামি সফিকুর রহমান প্রকাশ স্বপন, ফেনী সদর
থানার শিশু গণধর্ষণ মামলার ৩ নম্বর আসামি আবদুর রাজ্জাক এবং ফেনী মডেল থানার অপর একটি
ধর্ষণ মামলার মূল আসামি আবু হাসমান প্রকাশ ইমন।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের
ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফেনী সদর থানাধীন মহিপাল সংলগ্ন মধুয়াই পুকুর পাড়
এলাকা থেকে সফিকুর রহমান স্বপনকে গ্রেপ্তার করে আভিযানিক দল। একই রাতে সদর উপজেলার
ঐতিহাসিক বিজয় সিংহ দীঘি এলাকায় অপর এক অভিযানে একটি শিশু গণধর্ষণ মামলার আসামি আবদুর
রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ঢাকার মিরপুর এলাকায়
র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ফেনী মডেল থানার ১৬ আগস্টের একটি ধর্ষণ মামলার
প্রধান পলাতক আসামি আবু হাসমান ইমনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক
(মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারকৃত আসামিদের
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।