× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে ঘুষকাণ্ডে ডিবি সদস্য মেহেদী ক্লোজড

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৯ পিএম

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভয়ভীতি দেখিয়ে ঘুষ দাবির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মেহেদী হাসানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভয়ভীতি দেখিয়ে ঘুষ দাবির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মেহেদী হাসানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে বাবা-ছেলেকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ দাবির অভিযোগ ওঠা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য মেহেদী হাসানকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত টিম গঠন করেছে পুলিশ।

কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় জানায়, সংবাদ প্রকাশের পর ডিবি সদস্য মেহেদী হাসানকে সোমবার  পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে এবং একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে। এর আগে শুক্রবার গভীর রাতে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা গ্রামের কেচাপাড়া এলাকায় থাই মিস্ত্রি শাহীন আলম ও তার ছেলে রবিউল ইসলামকে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে ভয়ভীতি দেখিয়ে ১৫ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠে ডিবি সদস্য মেহেদী হাসানের বিরুদ্ধে। পরে স্থানীয় দুই যুবকের মাধ্যমে ৮ হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা হয়।

পরদিন টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিষয়টি প্রকাশ্যে আসে। একপর্যায়ে শনিবার রাতে ঘটনাস্থলে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন মেহেদী হাসান। পরে স্থানীয়রা তাকে ঘিরে ফেললে তিনি অবরুদ্ধ হন। খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রাদের অভিযোগ, মেহেদী হাসান ও দুই যুবক তাজুল ও বাবু ঘটনাস্থলে গিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ তোলেন এবং শাহীন আলম ও তার ছেলের কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ৮ হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা বলে টাকা নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, গাছ বিক্রি করে ওই টাকা পরিশোধ করেন তারা। পরে টাকা ফেরত চাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এদিকে স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, ডিবি সদস্য মেহেদী হাসানের বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের আরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগের বিষয়ে ডিবি সদস্য মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। 

এ ব্যাপারে কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান-পিপিএম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মেহেদী হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত তাকে পুলিশ লাইন্সে শাস্তিমূলক ক্লোজড করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা