× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালুবাহী ড্রামট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৯ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার  কানিহারি-তিরখী সড়কে সোমবার দুপুরে বালুবাহী ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি-তিরখী সড়কে সোমবার দুপুরে বালুবাহী ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের কানিহারি-তিরখী সড়কে বালুবাহী ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

কানিহারি-তিরখী সড়কের কালীরবাজার সংলগ্ন বালুর খলা এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম (৪০) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। নিহত অপর নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, বালুবাহী ড্রামট্রাকটি গফরগাঁও থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

অপরদিকে, সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে কানিহারি-তিরখী এলাকায় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারীও মারা যান।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিচালক জসিম নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে এক নারী মারা যাওয়ার খবর পাওয়া যায়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা