× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশের শিল্পকারখানায় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত কাটিয়ে মঙ্গলবার রাত থেকেই আগের মতো সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফজলুল হক বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন- আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে। এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস বিদ্যুতের ঐ অবস্থায় ফিরে যেতে পারব।”

তিনি বলেন, “এইটা আমাদের মনে হয় যে আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।”

তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে উল্লেখ করা ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক পরে বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের পরিস্থিতির কথাই বোঝানো হয়েছে।

দীর্ঘদিন ধরে গ্যাসের ঘাটতির কারণে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও উৎপাদন কমেছে, আবার কোথাও কারখানার ইউনিট বন্ধ রাখতে হয়েছে। 

গ্যাস সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনেও পড়ায় শিল্প খাতে সংকট আরও গভীর হয়েছে। 

এলএনজি সরবরাহে বিঘ্নকে সাম্প্রতিক সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো সচল হওয়ার পর সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় ঘাটতি থেকে যাওয়ায় শিল্প ও বিদ্যুৎ খাতে এর প্রভাব অব্যাহত ছিল।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর মঙ্গলবার রাত থেকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস শিল্পোদ্যোক্তাদের জন্য স্বস্তিদায়ক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা