× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম ভূমি অফিসে ৩১ নামজারি আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৮ পিএম

বরিশাল সদর উপজেলায় আকস্মিক পরিদর্শনে  ঝুলে থাকার বিষয়টি ধরা পড়ার পর দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সদর উপজেলায় আকস্মিক পরিদর্শনে ঝুলে থাকার বিষয়টি ধরা পড়ার পর দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সদর উপজেলার বিএম ইউনিয়ন ভূমি অফিসে ৩০ দিনের বেশি সময় ৩১টি নামজারি আবেদন পড়ে আছে।

একইভাবে নিষ্পত্তি হয়নি ১১টি হোল্ডিং আবেদনও। আকস্মিক পরিদর্শনে এসব আবেদন দীর্ঘদিন ঝুলে থাকার বিষয়টি ধরা পড়ার পর দুই ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রশাসন।

বিএম ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে সোমবার সকাল ৯টার দিকে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় অফিসের নথিপত্র ও চলমান কার্যক্রম পর্যালোচনা করে দীর্ঘদিন ধরে আবেদনগুলো নিষ্পত্তি না হওয়ার বিষয়টি তিনি দেখতে পান।

এ ঘটনায় বিএম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শিপন ভাবুক এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে নামজারি ও হোল্ডিংয়ের আবেদন নিষ্পত্তি না করায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন না করার বিষয়টি কেন দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি-৩ এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে দুই কর্মকর্তাকে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ভূমি সেবার সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন ও অধিকার জড়িত। কোনো আবেদন অযৌক্তিকভাবে দীর্ঘদিন পেন্ডিং রাখা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, হোল্ডিংসহ সব সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা, কর্মবিমুখতা বা জনভোগান্তির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সেবা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা