নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৫ পিএম
নিহত সাবেক যুবদল নেতা ফারুক আহমেদ ভূইয়া ওরফে পারুল ভূইয়া। ছবি: সংগৃহীত
নেত্রকোনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিমেন্টের পিলারে ধাক্কা লেগে ফারুক আহমেদ ভূইয়া ওরফে পারুল ভূইয়া (৪০) নামে যুবদলের সাবেক এক নেতা নিহত হয়েছেন।
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর বাজার এলাকায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারুল ভূইয়া কেন্দুয়া পৌরশহরের চন্দগাতী গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কেন্দুয়া থেকে মোটরসাইকেল চালিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিলেন পারুল। মদনপুর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি সিমেন্টের পিলারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।