× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ফাঁড়ির পাশে থাকা স্কুলে দুঃসাহসিক চুরি, ১৭ ল্যাপটপ উধাও

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩১ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম

শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনার চাটমোহরে শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপটর চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের পাশে পুলিশ ফাঁড়ি, নৈশপ্রহরী ও সিসি ক্যামেরা থাকার পরও এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর শিক্ষক-কর্মচারীরা চলে যান। এরপর বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের কোনো একসময় চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আইসিটি শিক্ষক রবিবার সকাল ১১টার দিকে ল্যাব খুলে দেখেন, কোনো ল্যাপটপ নেই। পরে দেখা যায়, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপটর নিয়ে গেছে।

বিদ্যালয়ে শরিফুল ইসলাম নামে একজন খণ্ডকালীন নৈশপ্রহরী রয়েছেন। রাতে তার পাহারার দায়িত্বও থাকার কথা বলে জানান প্রধান শিক্ষক।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান। 

তিনি জানান, গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। বিদ্যালয়ে সিসি ক্যামেরা থাকলেও চোর সেটি ওপরের দিকে ঘুরিয়ে দেওয়ায় চুরির দৃশ্য ধরা পড়েনি। তবে একটি চেয়ারের ওপর চোরের পায়ের ছাপ পাওয়া গেছে।

চাটমোহর উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা