× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখের বেশি ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪৬ এএম

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় রবিবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রবিবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, শনিবার দিবাগত রাত থেকে তাদের একটি দল টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি সাবরাং বাজারপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে অবস্থান করছে।

এর ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাবের অভিযানিক দলটি সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পোটলাগুলো তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা