× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৯ পিএম

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ আয়োজনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ আয়োজনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ এর আয়োজনে মাদক, সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

"আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা হুসনিয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কমিউনিটি পুলিশিং সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ। বিশেষ অতিথি হিসেবে নাটোরের পুলিশ সুপার শরীফুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য  অধ্যক্ষ এম লুৎফর রহমান, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও অন্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, সাংবাদিক সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং ও জনগণকে এক কাতারে থেকে উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সভায় সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা