× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে ঘুষ নিয়ে অবরুদ্ধ ডিবি সদস্য

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০ পিএম

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে বাবা-ছেলেকে ভয়ভীতি দেখিয়ে ১৫ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগ উঠেছে ডিবির সদস্য মেহেদি হাসানের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে বাবা-ছেলেকে ভয়ভীতি দেখিয়ে ১৫ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগ উঠেছে ডিবির সদস্য মেহেদি হাসানের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগে এক বাবা-ছেলেকে ভয়ভীতি দেখিয়ে ১৫ হাজার টাকা উৎকোচ দাবির অভিযোগ উঠেছে ডিবির সদস্য মেহেদি হাসানের বিরুদ্ধে।

পরে ৮ হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে তিনি অবরুদ্ধ হন। খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম পৌর এলাকার ভেলাকোপা গ্রামের কেচাপাড়া এলাকায়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার গভীর রাতে ভেলাকোপা গ্রামের থাই মিস্ত্রি শাহীন আলম (৪৫) ও তার ছেলে রবিউল ইসলাম (১৭) মটর পাম্প দিয়ে পানি সেচে ছোট মাছ ধরতে যান। মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ডিবির সদস্য মেহেদি হাসান ও স্থানীয় দুই যুবক তাজুল ও বাবু সেখানে উপস্থিত হন। এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ তুলে তাদের কাছে ১৫ হাজার টাকা দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, শাহীন আলম ও তার ছেলে পুলিশের পা ধরে ক্ষমা চাইলেও তাতে সাড়া দেননি ওই ডিবি সদস্য। পরে স্থানীয় দুই যুবকের মাধ্যমে ৮ হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা হয়। পরদিন গাছ বিক্রি করে সেই ৮ হাজার টাকা দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের।

এরপর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিষয়টি প্রকাশ্যে আসে। শাহীন আলমের স্ত্রী বিউটি বেগম স্থানীয় মুদি ব্যবসায়ী আব্দুর রশিদের কাছে গিয়ে টাকা উদ্ধারে সহযোগিতা চান। পরে ওই ব্যবসায়ী ডিবির সোর্স পরিচয় দেওয়া তাজুল ও বাবুর কাছে টাকা ফেরত চান। এ সময় বিউটি বেগমের কান্নাকাটি ও অভিযোগের বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

শনিবার রাত ১০টার দিকে ডিবি সদস্য মেহেদি হাসান ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলেন। একপর্যায়ে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মেহেদি হাসান ডিবির টিমকে খবর দেন।

এ বিষয়ে কথা হলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন অবরুদ্ধ মেহেদি হাসান নামের ওই ব্যক্তি ডিবির সদস্য বলে স্বীকার করেন। 

অভিযোগের বিষয়ে ডিবি সদস্য মেহেদি হাসান ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা