× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোরকা পরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৩ পিএম

দৌলতপুরে বোরকা ও নারীদের পোশাক পরে চুরি করতে যাওয়ার অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতপুরে বোরকা ও নারীদের পোশাক পরে চুরি করতে যাওয়ার অভিযোগে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে বোরকা ও নারীদের পোশাক পরে চুরি করতে যাওয়ার অভিযোগে ইসরাইল (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। আহত অবস্থায় তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পুলিশের দাবি, ঘটনাটি শুধু চুরির অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ থাকার বিষয়টিও সামনে এসেছে। এ ছাড়া চুরির অভিযোগের পক্ষে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রবিবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, আড়িয়া এলাকায় এক ব্যক্তিকে নারীদের পোশাক পরা অবস্থায় চোরের অপবাদ দিয়ে স্থানীয়রা বেধড়ক মারধর করেছেন। এতে তার পা ও কোমরে বেশ আঘাতের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে আমরা আটক দেখাইনি।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, দুই পক্ষের অভিযোগ ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা