× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

রংপুর অফিস

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৪ পিএম

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত সাড়ে ৮টায় মিঠাপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজিন খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

তিনি মামলার বরাত দিয়ে জানান, ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিন। সেই সাথে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। রবিবার মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে রাজিনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা