× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরে সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৭ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:২২ পিএম

বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে প্রায় ১৪ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় সানুহার আরএইচডি-ধামুরা জিসি-জল্লা-সাতলা জিসি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সড়কটির ৮ কিলোমিটার পর্যন্ত উন্নয়ন করা হবে। এ কাজের চুক্তিমূল্য ১৪ কোটি ২০ লাখ ৯৯ হাজার ২৬০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজটি বাস্তবায়ন করছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স মনিরুল হক, ভৈরব, কিশোরগঞ্জ।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপসহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন যুগলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আ প ম সামসুদ্দোহা আজাদ, উপজেলা শ্রমিক দল সভাপতি জিয়াউল আমিন রাঢ়ী, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, বরিশাল বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ মিরাজ হোসেন ডালিম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কটি উজিরপুরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। সড়কটি প্রশস্ত ও শক্তিশালী করা হলে দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা