× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাধ দমনে ছাড় নেই: বরিশাল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২ পিএম

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট ভাষায় জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মানুম খন্দকার।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, তরুণ সমাজ মাদকের ছোবলে ধ্বংসের মুখে। মাদক শুধু ব্যক্তিজীবন নয়, সমাজের শান্তি ও শৃঙ্খলাকেও ক্ষতিগ্রস্ত করছে। এ থেকে সমাজকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

এতে পরিবেশ দূষণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দৈনন্দিন জীবন থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যাপকভাবে পলিথিন ব্যবহার হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব পরিবেশের ওপর পড়ছে। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ডেঙ্গুর বিস্তারের অন্যতম কারণ হতে পারে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

মানব পাচার প্রতিরোধের বিষয়েও গুরুত্বারোপ করা হয় সভায়। অসহায় ও দরিদ্র মানুষ যেন দালালদের প্রলোভন ও প্রতারণার শিকার না হন, এ ব্যাপারে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর নজরদারি বাড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা, এসপি মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুর রহমান, উপপুলিশ কমিশনারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা