× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনাবাসীর সব চাওয়া পাওয়া আদায় করে ছাড়বো: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:১২ পিএম

পাবনা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী না করার দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমাদের একতাবদ্ধ থাকতে হবে।

এজন্য দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুল বলেন, পাবনার যতো সমস্যাই থাকুক না কেন, পাবনা যে নেতারা রয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যার সমাধান করা যাবে। পাবনাবাসীর সব চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন। 

উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব নেওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুলকে ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা