× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেনের (বিটি) লাইনচ্যুত হওয়া  বগি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেনের (বিটি) লাইনচ্যুত হওয়া বগি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেনের (বিটি) একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি এলাকায় রবিবার বিকালে সোয়া পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার কারণে তিস্তা, যমুনা, কমিউটারসহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে।

ওসি আখতার বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী নামক এলাকায় পৌঁছলে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা -ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু হবে”।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা