× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোকালয়ে বিরল গন্ধগোকুল

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০ পিএম

কমলনগর উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়ানো একটি বিরল গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমলনগর উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়ানো একটি বিরল গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কমলনগর উপজেলায় লোকালয়ে ঘুরে বেড়ানো একটি বিরল গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। প্রাণীটি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। পরে উৎসুক জনতা সেটিকে আটক করে বন বিভাগে খবর দেন।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধার করেন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারীর হাট এলাকার ফজলুল হক চেয়ারম্যানের পুরনো বাড়ি থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার তোরাবগঞ্জের সাবেক চেয়ারম্যান ফজলুল হকের পুরনো বাড়িটির আশপাশে অচেনা একটি বন্য প্রাণী ঘোরাফেরা করতে দেখা যায়। উৎসুক জনতা সেটিকে আটক করে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। পরে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। তারা প্রাণীটি গন্ধগোকুল বলে শনাক্ত করেন।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণীটি বিরল প্রজাতির গন্ধগোকুল। গন্ধগোকুল দেশের বন্য প্রাণী সংরক্ষণ আইনের আওতাভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী। প্রাণীটি বর্তমানে নিরাপদে রয়েছে। এটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা