× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুদ্ধ বানান ও উচ্চারণ শীর্ষক কর্মশালা

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৫ পিএম

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালায় উপস্থিত অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালায় উপস্থিত অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার লালমোহনে ‘শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ছায়ানীড়ের পরিচালনায় সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় মাত্র ৫ মিনিট সময় দিয়ে শুদ্ধ উচ্চারণের ওপর ২১ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শাহবাজপুর কলেজ, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে হলে সঠিক বানান ও উচ্চারণ শিখতে হবে। এজন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হওয়া উচিত। রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যায় না। যদি রাজপথে গিয়ে শিক্ষা অর্জন করা যেত, তাহলে রাজার ছেলেই সবচেয়ে বিদ্বান হতেন। তাই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হতে হলে লেখাপড়ার বিকল্প নেই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা