× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পায়রা নদীর ভাঙনে ৩০ পরিবারের আশ্রয় এখন রাস্তায়

আল ফাহাদ, দুমকী (পটুয়াখালী)

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪০ পিএম

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর কয়েক দিনের ভাঙনে নতুন করে প্রায় ২০ থেকে ৩০টি পরিবার গৃহহীন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর কয়েক দিনের ভাঙনে নতুন করে প্রায় ২০ থেকে ৩০টি পরিবার গৃহহীন হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামে পায়রা নদীর তীব্র ভাঙনে ৩০টির মতো পরিবার তাদের শেষ সম্বল বসতভিটা হারিয়ে সরকারি রাস্তার পাশে মানবেতর জীবনযাপন করছে। সাম্প্রতিক নদীভাঙন ভয়াবহ রূপ ধারণ করায় পুরো গ্রামটিই এখন ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভাঙনে নতুন করে প্রায় ২০ থেকে ৩০টি পরিবার গৃহহীন হয়েছে। বছরের পর বছর ধরে চলা এই নদীভাঙনে ইতোমধ্যে এ এলাকার দেড় শতাধিক পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। অনেকেই নিরুপায় হয়ে ৭-৮ বার পর্যন্ত ঘর সরিয়েছেন; বর্তমানে খোলা আকাশের নিচে বা রাস্তার পাশে পলিথিন ও শেড খাটিয়ে দিন কাটাচ্ছেন অনেকেই। 

ভুক্তভোগীরা জানান, ১৯৭৭-৭৮ সালের দিকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের পুনর্বাসনের জন্য নদীর অপর প্রান্তে বাকেরগঞ্জে জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কেউই সেই জমির মালিকানা বুঝে পাননি। 

আংগারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, বাহেরচর গ্রামটি অস্তিত্ব রক্ষা এবং ভুক্তভোগীদের সাহায্যের জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা পরিষদ থেকে ত্রাণসহায়তা প্রদান করা হবে। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা