গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯ পিএম
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের বাসিন্দা প্রকৌশলী মাজেদুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দক্ষিণ লামকাইন গ্রামের বাসিন্দা প্রকৌশলী মাজেদুল ইসলাম (২৭) হিটারের চুলায় রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
গত শনিবার রাত ১০টায় উত্তরায় তুরাগ এলাকায় ভাড়াটিয়া
বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাজেদুল ইসলাম মিয়াদ উপজেলার পাঁচবাগ ইউনিয়নের
দক্ষিণ লামকাইন গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলীর ছোট ছেলে। তিনি একজন
টেক্সটাইল প্রকৌশলী হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টায় দিকে মিয়াদ
ভাড়াটিয়া বাসায় হিটারের চুলায় ভাত রান্না করছিল। এ সময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে
নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেশী নূরুল হক লিমন
জানান, অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে
শোকের ছায়া নেমে এসেছে।